ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ‘বঙ্গবন্ধু ধান-১০০’ চাষে স্বপ্ন দেখছেন কৃষক শামীম


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ৪:২৬

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ধানের নতুন জাত ‘বঙ্গবন্ধু ধান-১০০’-এর পরীক্ষামূলক চাষাবাদ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ধানের এ নতুন জাতটি উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ধানের এ নতুন জাত ‘বঙ্গবন্ধু ধান -১০০’ চাষে স্বপ্ন দেখছেন কৃষক শামীম। 

জানা গেছে, চলতি বছর উপজেলার একজন কৃষককে এ বীজ দেয় উপজেলা কৃষি বিভাগ। উপজেলা সদরের জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের কৃষক মো. শামীম মিয়াকে রাজস্ব খাতে প্রদর্শনীর জন্য বীজ দেয়া হয়েছে। এরই মধ্যে বীজতলা প্রস্তুত করে জমিতে চারা রোপণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষি অফিস।

কৃষি বিভাগ জানায়, মুজিববর্ষ উপলক্ষে জিংক সমৃদ্ধ ব্রি বঙ্গবন্ধু-১০০ ধানটিকে গত বছর ছাড়পত্র দেয় সরকার। নতুন জাতের এ ধানটি আধুনিক উফশী ধানের বৈশিষ্ট্যসংবলিত। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা হবে ১০১ সেন্টিমিটার। জীবনকাল ১৪৮ দিন। বঙ্গবন্ধু-১০০ ধানে জিংক রয়েছে ২৫৭ মিলিগ্রাম। এটি দেখতে নাজিরশাইল বা জিরা ধানের দানার মতো হবে। এই জাতের ধানের রং সোনালি অর্থাৎ খড়ের মতো। চাল মাঝারি চিকন ও সাদা হবে। এই চালের গুণগতমান অত্যন্ত ভালো। হেক্টরপ্রতি গড় ফলন হবে ৭ থেকে ৮ টন। তবে উপযুক্ত পরিচর্যা এবং আবহাওয়া অনুকূল থাকলে ফলন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 কৃষক মো. শামীম মিয়া বলেন, উপজেলা কৃষি বিভাগ থেকে নতুন জাতের বঙ্গবন্ধু ধান-১০০-এর ৫ কেজি বীজ দেয়া হয়েছিল। মোট ৬ কিয়ার জমিতে বীজ বপন করেছি। এতে আমার সব মিলিয়ে ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। ফলন বেশি ভালো হয়েছে। আশা করছি ১৫০ মণের মতো ধান পাব। এতে আমার এক থেকে দেড় লাখ টাকা লাভ হবে। প্রতি বছর যদি কৃষকদের এ জাতের ধান দেয়া হয় তাহলে দেশের কৃষি আরো অনেক দূর এগিয়ে যাবে।

এ সময় তিনি আরো বলেন, উপজেলা কৃষি অফিসারসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা চমক আচার্য্য বলেন, কৃষি অফিসারের নির্দেশনা অনুযায়ী আমরা বঙ্গবন্ধু ধান-১০০ রোপণকারী কৃষকের জমি নিয়মিত পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কৃষি বিভাগ নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় উপজেলায় একজন কৃষককে ধানের নতুন জাত বঙ্গবন্ধু ধান-১০০-এর বীজ  দেয়া হয়েছে। তিনি ইতোমধ্যে চারা রোপণ করেছেন। কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শসহ সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। এছাড়া পার্চিং অর্থাৎ রোপণের পর জমিতে গাছের ডাল পুঁতে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে, যাতে পাখি ডালে বসে পোকামাকড় খেতে পায়। এতে রোগবালাই ও পোকার আক্রমণ কম হবে। বিঘাপ্রতি ফলন ২৫ থেকে ৩০ মণ উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে। এবার সীমিত পরিসরে শুরু হলেও ভবিষ্যতে উচ্চ ফলনশীল ধান হিসেবে এর ব্যাপক চাষাবাদ হবে বলে আশা করছি।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী