পটুয়াখালীতে দুই মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। শনিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে বাউফল-দুমকি মহাসড়কের মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বায়েজিদ (১৪), ইউসুফ (৩৩) ও হিরা (১৮)। এ ঘটনায় পিকআপের চালক জহিরুল ইসলাম ও হেলপার জাকারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে শিক্ষক ইউসুফ ও হাবিবুর রহমান মোটরসাইকেলযোগে বাউফলের বগা ফেরিঘাট এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে তাদের পেছন থেকে আসা পিকআপ এবং বিপরীত দিক থেকে আসা হিরা, মানিক ও বায়েজিদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু হয়। পরে বরিশাল নেয়ার পথে ইউসুফ ও হিরার মৃত্যু হয়।
দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied