দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দোহার-নবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে ইউনিয়ন, ওয়ার্ড ও বাজারে বাজারে বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন। শনিবার (১২ মার্চ) দোহার উপজেলা বিএনপির আহ্বায়ক মেসের খানের নেতৃত্বে দোহারের বিভিন্ন স্থানে ও বাজারে লিফটলেট বিতরণ করা হয়। অন্যদিকে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নেতৃত্বে নবাবগঞ্জে সাধারণ জনগণের মাঝে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় খন্দকার আবু আশফাক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণ করছি। আওয়ামী লীগ সরকার একটি অবৈধ সরকার। এ সরকার ক্ষমতায় এলেই দ্রব্যমূল্য বৃদ্ধি পয়। চুরি, ডাকাতি, ছিনতাই বাড়ে। এজন্য আমাদের সবাইকে এ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
কর্মসূচি পালনকালে ইউনিয়ন বিএনপি ও অন্তর্ভুক্ত থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং থানা, ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied