ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিত্য প্রয়জনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১২-৩-২০২২ রাত ১১:১০
নিত্য প্রয়জনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাট জেলার  সদর উপজেলার বড়বাড়ীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
 
১২মার্চ (শনিবার) বিকেলে বড়বাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
দ্রুব্যমুল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে সারাদেশে পালিত বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে লালমনিরহাট জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে। এসময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভগ) ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল গোটা বড়বাড়ি প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়।পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
প্রতিবাদ সমাবেশে দুলু বলেন, বর্তমান সরকারের শাসনামলে দ্রব্য মুল্যের চড়া দামের কারনে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। বিএনপির আমলে ৪৫ টাকা ছিলো সয়াবিন। গতবছরেও ৮০ টাকা আর  বর্তমানে ২০০ টাকা ছুঁই ছুঁই সয়াবিন তেলের দাম।সরকারের কোনো ব্যাক্ষা নেই কারণ সমস্ত সিন্ডিকেট সরকারের। তাই এই সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না ।এছাড়া সমাবেশে সরকারের নানা সমালোচনা করেন তিনি।
 
লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের বাবলার সভাপতিত্বে সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এ.কে.এম মমিনুল হক,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ জেলা ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক এবং বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার