উলিপুরে ২৬তম বইমেলার উদ্বোধন
‘উলিপুরের বইমেলা হোক রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা’ স্লোগানকে ধারণ করে শনিবার (১২ মার্চ) বিজয় মঞ্চ চত্বরে ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে ২৬তম বইমেলার উদ্বোধন করা হয়েছে। বইমেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।
ফ্রেন্ডস ফেয়ার মেলা কমিটির আহ্বায়ক রেজওয়ানুল করিম লালনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জুলফিকার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত এসএম আব্রাহাম লিংকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, পৌর মেয়র আলহাজ মামুন সরকার মিঠু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. লোকমান হাকিম, গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তপন সেনগুপ্ত, প্রভাষক শামীম আক্তার আমিন, ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমীন প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ফ্রেন্ডস ফেয়ারের সকল সদস্যের এমন কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সকল শ্রেনির মানুষদের বই পড়ার আহ্বান জানান।
উল্লেখ্য, উলিপুর বইমেলা দেশের অন্যতম প্রাচীন বইমেলা। বইমেলা উদ্বোধন অনুষ্ঠানের শেষে একুশে পদকপ্রাপ্ত এসএম আব্রাহাম লিংকনকে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই