গোয়ালন্দে রাসেল মিলনমেলা অনুষ্ঠিত
‘সহজ মানুষ ভেবে দেখ নারে মন দিব্য জ্ঞানে, পাবিরে অমূল্য নিধি বর্তমানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়ায় অবস্রপ্রাপ্ত বিডিআর সদস্য আব্দুর রহিমের বাড়িতে ৫ দিনব্যাপী ২৮তম রাসেল মিলনমেলা উদযাপিত হচ্ছে। মেলার চতুর্থ দিন রোববার (১৩ মার্চ) সকালে গিয়ে দেখা যায়, গ্রামবাংলার ঐতিহ্য গাজীর যাত্রার জন্য বিশাল স্টেজ করা হয়েছে। রাসেল মিলনমেলায় শত শত ভক্ত উপস্থিত হয়েছেন।
মেলা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন খানের নেতৃত্বে পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মোস্তফা মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন প্রামাণিক, সহ-সভাপতি মো. আব্দুস সালাম মৃধা, সাধারণ সম্পাদক শফিকুর রশীদ টিটু, দৌলতদিয়া ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য ফজলুল হক বেপারী, ৯নং ওয়ার্ডের সদস্য জামাল মোল্লা, সংরক্ষিত ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য আয়েশা বেগম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন।
মেলা উদযাপন সম্পর্কে আব্দুর রহিম জানান, আমার ছেলে মরহুম রাসেলের স্মরণে আমরা প্রতি বছর এই মেলা উদযাপন করে থাকি। এ মেলা থেকে বিশ্ববাসীর শান্তি কামনা করি। আমার রাসেলের আত্মা যেন শান্তি পায়, আমি মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি।
রাসেলের মা জানান, এ মেলায় যে ভক্তবৃন্দ আসেন তাদের দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে। তাদের দেখলেই আমার আনন্দ হয়। আমার ছেলেকে মনে রাখতেই আমরা প্রতি বছর এ মেলা উদযাপন করে থাকি।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied