সারা পৃথিবীর সঙ্গে আমরাও এগিয়ে যাচ্ছি : ইমাজ উদ্দিন প্রামাণিক
সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। শুক্রবার রাত ১০টায় মান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা তার সাথে সৌজন্য সাক্ষাতের সময় ঢাকায় ন্যাম ভবনে এ কথা বলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সাংসদ।
তিনি বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে জানতে হবে। তাঁর আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মর আগামীতে নেতৃত্ব দেবে।
গঠনমূলক সংবাদ পরিবেশনের লক্ষ্যে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সমাজের উন্নয়ন নিয়ে গঠনমূলক অনেক সংবাদ করা যেতে পারে। আনাচে-কানাচে বিভিন্ন সংবাদ ছড়িয়ে-ছিটিয়ে আছে। গঠনমূলক সংবাদ পরিবেশন করা হলে জাতি অনেক উপকৃত হবে। হিংসাত্মক ও আক্রমণাত্মক কোনো সংবাদ প্রকাশ করা যাবে না, যাতে সমাজের ক্ষতি হয়।
এ সময় মান্দা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মুহা. সুজাউদদৌলা বিপ্লব, মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্বাস আলী, সহ-সভাপতি আব্দুল মজিদ সম্রাট ও বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ হ্যাপী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল তুহিন, দপ্তর সম্পাদক রওশন আলম ও আওয়ামী লীগ নেতা স্বপন উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে