দৌলতদিয়ায় ইউপি সদস্যসহ ১১ জুয়াড়ি আটক
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যসহ ১১ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- দৌলতদিয়া ইউনিয়নের মৃত কবির খানের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আয়ুব খান, উত্তর দৌলতদিয়ার মৃত কটি শেখের ছেলে মো. আজগর শেখ, সিদ্দিক কাজীরপাড়া এলাকার কাশেম শেখের ছেলে মো. ফজলুল হক, মজিদ শেখের পাড়ার মৃত কানাই মণ্ডলের ছেলে মো. লতিফ মণ্ডল, আতর আলী বেপারীর ছেলে বাচ্চু ব্যপারী, সিদ্দিক শেখের ছেলে মোহাম্মদ শেখ, মো. হাফিজ শেখের ছেলে গোলাম মোস্তফা, রাজু সরদারের ছেলে আজিজুল সরদার, মৃত আকবরের ছেলে আনোয়ার হোসেন, মৃত মোতালেব শিকদারের ছেলে মো. আলতাফ শিকদার, মৃত রবিউল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম।
শনিবার (১২ মার্চ) মধ্যরাতে দৌলতদিয়া ইউনিয়নের মৃত কবির খানের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আয়ুব খানের বসতবাড়ির চৌচালা টিনের ঘরের মধ্যে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু কৃঞ্চ চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ১১ জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ ২০ হাজার ৫৫৫ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied