ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে কলেজছাত্রী মার্জিয়াকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার আসামি মামুন গ্রেফতার


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১৩-৩-২০২২ দুপুর ৪:৫০

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রী মার্জিয়া আক্তারকে (১৭) ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত মামুনকে (২২) গ্রেফতার করেছেন র‌্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। মামুন উপজেলার দাইবাড়ীটেক গ্রামের আজাহার আলীর ছেলে। শনিবার (১২ মার্চ) রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া গ্রামের ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ এএসএম মাইদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। 

এএসএম মাইদুল ইসলাম জানান, গত ১০ মার্চ দুপুরে মার্জিয়া কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় মমতাজ প্রধান রাইস মিলের পাশের রাস্তা দিয়ে বরামা রাস্তায় পৌ‍ঁছলে পূর্ব থেকে ওতপেতে থাকা অভিযুক্ত মামুন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে মামুন ক্ষিপ্ত হয়ে মার্জিয়াকে গালিগালাজ ও হুমকি দেয়। একপর্যায়ে ভিকটিমকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি ‍আরো জানান, এ ঘটনায় ওই দিন রাতে ছাত্রীর বাবা মাসুদ মিয়া শ্রীপুর থানায় মামলা দায়ের করলে র‌্যাব ঘটনার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ছায়া তদন্ত শুরু করে। পরে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর র‌্যাব-১২ সিরাজগঞ্জের সহযোগিতায় পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া গ্রামের তার ফুফুর বাড়ি থেকে গ্রেফতার করে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামিকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার