ক্ষতিকারক তামাক চাষে ব্যস্ত কৃষক
যদিও তামাকজাত দ্রব্য ক্ষতিকারক, তবুও চাষ করতে ব্যস্ত কৃষক। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অর্থকরী ফসল ভুট্টা। তারপরও ব্যাপকভাবে কৃষকরা চাষ করছেন তামাক।
জানাগেছে, বর্তমান সরকার তামাক চাষের বিপরিতে ভুট্টাসহ অন্যান্য লাভজনক হাইব্রিড জাতের ফসল চাষে চাষিদের লাখ লাখ টাকা ভর্তুকি দিয়ে উদ্বুদ্ধ করলেও তামাক চাষ বাদ দিচ্ছেন না চাষিরা। উত্তরাঞ্চলের এক সময়কার অর্থকরী ফসল তামাক, আর তাই তো এখনো ভুলতে পারছেনা চাষিরা।
তামাক ও ভুট্টা রবি ফসল। ভুট্টা ফসলের আয়ু বেশি, রবি মৌসুমে এক জমিতে দুই ফসল হয় না। অপরদিকে এক জমিতে তামাক চাষ করে আবার ভুট্টা চাষ করা যায়। তাই তামাক চাষ করেন কৃষক। কালবৈশাখী ঝড়ের হাত থেকে রক্ষা পেতে মাঠের উৎপাদিত ফসল তামাক ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বসন্ত ঋতুতে কালবৈশাখীর ছোবলসহ শত প্রতিকূলতার মাঝেও তামাক চাষ করে আসছেন চাষিরা। অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে মৌসুমের শুরুতেই আগাম শিলাবৃষ্টি হওয়ায় পুনরায় বৈরী আবহাওয়ার আশঙ্কায় মাঠের উৎপাদিত (ফসল) তামাক ঘরে তুলতে জোরেশোরে মাঠে নেমে পড়েছেন চাষিরা। ব্যস্ত সময় পার করছেন নারী ও পুরুষ শ্রমিকরা।
গত শনিবার সরেজমিন উপজেলার সিঙ্গিমারী গ্রামের চাষি অশ্রুজ্জামান বাবু জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর তামাকের বাম্পার ফলন হয়েছে। চাষিদের মধ্যে আনন্দ বিরাজ করছে, বাজারমূল্যও ভালো হবে। এক জমিতে তামাক চাষ করে আবার ভুট্টা চাষ করা যায়। তাই লাভ বেশি হয়। সে কারণে তামাক চাষ করেছি।
অপরদিকে ফজলার রহমান বলেন, অন্যান্য ফসলের চেয়ে খুব কম খরচে তামাক চাষ করা হয়, যাতে চাষিদের লাভ হয়। জনক ফসল তামাক, তাই তো শত প্রতিকূলতার মাঝে তামাক চাষ করা থেকে বিরত হয়নি চাষিরা।
এমনিভাবে গড্ডিমারী, সির্ন্দুনা, টংভাঙ্গা, গেন্দুকুড়ি, বড়খাতা, পাটিকাপাড়া, গোতামারী ও ভেলাগুড়ি এলাকাজুড়ে চাষিরা তামাক চাষে ঝুঁকে পড়েছেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied