ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে কবি এস এম আব্দুর রউফের ৯ম গ্রন্থ ‘গীতিমঞ্জরী’র সৌজন্য সংখ্যা হস্তান্তর


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৩-৩-২০২২ বিকাল ৬:২৪

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশিষ্ট গীতিকার, ধামইরহাট সরকারি এম এম কলেজের সহকারী অধ্যাপক কবি এস এম আব্দুর রউফের ৯ম গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ইউএনও গনপতি রায়ের হাতে সৌজন্য সংখ্যা তুলে দেন কবি এস এম আব্দুর রউফ।

এ সময় সরকারি এম এম কলেজের প্রভাষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কবি এস এম আব্দুর রউফ বিভ্রান্ত পৃথিবী ও বিক্ষুব্ধ জীবন, গীতিরত্ন, রৌদ্রনীল মহাকাশ, বিষ পিয়ালায় শেষ চুমুক, প্রেম ও ফুল, উঃ! কী বিবর্ণ মহাপৃথিবী, বিচ্ছিন্ন রচনাবলী, বিশ্বলোকে-আমার পদার্পণ ও সর্বশেষ গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ প্রকাশ করে দেশে খ্যাতি অর্জন করেছেন। সাহিত্য ক্ষেত্রে অনন্য অবদানের জন্য তিনি ২০১০ সালে ‘শিশুকবি রকি’ সাহিত্য পুরস্কার ও ২০১৬ সালে ‘প্রেরণা’ সাহিত্য পুরস্কার এবং ২০১৭ সালে নওগাঁ লেখক পরিষদ কর্তৃক ‘বরেন্দ্রভূমি’ সাহিত্য পুরস্কার লাভ করেন।

এমএসএম / জামান

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা