ঝিনাইদহে দিন-দুপুরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা
ঝিনাইদহে প্রকাশ্যে দিন-দুপুরে যুবলীগ নেতা আবনকে (৪২) প্রতিপক্ষ নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। রোববার (১৩ মার্চ) দুপুর আড়াইটায় ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পশ্চিমপাড়ার বটতলায় ঘটনাটি ঘটে। নিহত আবন খাজুরা গ্রামের সালামত মণ্ডলের ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, আবন দুপুরে তার নিজ বাড়ি থেকে ওষুধ ক্রয়ের জন্য খাজুরা বটতলা মিঠুর ফার্মেসিতে আসেন। এ সময় আগে থেকে সেখানে ওতপেতে থাকা একই এলাকার মঙ্গল, জাহিদ, ছোটনসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এলাকাবাসী জানান, ২০২০ সালের ১০ জুন জাহিদের নেতৃত্বে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে রাতে এলাকার দুই গ্রুপের সংঘর্ষে আবনসহ তার গ্রুপের হাতে একই গ্রামের গোলাম বারীর ছেলে ফারুক (৩৫) নিহত হন। ওই হত্যার জের ধরে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারণা। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানা জানান, জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু