পটুয়াখালী মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। সোমবার (১৪ মার্চ) সকালে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
সমাবেশে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোহানা হোসেন মিকি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতার চেষ্টা করলে তা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।
পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে শেষ হয়।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন