ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ২:২৫
সোমবার (১৪ মার্চ) সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে রাজধানী ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। দৌলতদিয়া ফেরিঘাট থেকে গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। এর অধিকাংশই পণ্যবাহী ট্রাক। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় বসে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাম‍ুখী যাত্রী ও যানবাহনের চালকেরা। বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে বয়স্ক ও শিশুদের।
 
সরেজমিনে সোমবার বেলা ১১টার দিকে ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটার গাড়ির ধীর্ঘ লাইন। সিরিয়ালে বসে থেকে ফেরিতে ওঠার জন্য অপেক্ষার প্রহর গুনছেন যাত্রী ও চালকরা। তবে ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবোঝাই ট্রাক পারাপার করছে।
 
অপেক্ষমাণ ট্রাকচালকদের সাথে আলাপকালে কুষ্টিয়া থেকে রাজধানীগামী ট্রাকচালক মো. হাতেম আলী বলেন, সোমবার সকাল ৬টায় দৌলতদিয়া ঘাটে এসেছি। এখন বেলা পৌনে ১২টা বাজে। ফেরির সিরিয়াল পাইনি। সময়মতো ঢাকা পৌঁছাতে না পারলে মহাজন ক্ষতিগ্রস্ত হবেন।
 
বরিশাল থেকে ছেড়ে আসা কাগজের কার্টনবোঝাই ট্রাকচালক হেলাল মাহমুদ বলেন, গতকাল রোববার রাত ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দে সিরিয়ালে আটকেছিলাম। সোমবার ১১টার দিকে ফেরিতে ওঠার সিরিয়াল পেয়েছি। রাতে অনেক কষ্ট পোহাতে হয়েছে।
 
এসবি পরিবহনের যাত্রী মো. শহিদুল ইসলাম বলেন, বড় ছেলে ঢাকার মিরপুরে থেকে লেখাপড়া করে। তাকে দেখতে পরিবারসহ ঢাকায় যাচ্ছি। সকাল সাড়ে ৮টায় ঘাটে এসে পৌঁছেছি। এখন ১১টা বাজে ফেরিতে উঠলাম।  দৌলতদিয়া ঘাটে এলেই সিরিয়ালে আটকে বসে থাকতে হয়। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে চরম কষ্ট হয়।
 
ঢাকায় চিকিৎসার জন্য যাচ্ছেন মাদারীপুরের শাবানা বেগম। তিনি বলেন, আমি বাসে করে ঢাকা যাচ্ছি। দৌলতদিয়া ঘাটে এসে বাস বসে আছে দেড় ঘণ্টার বেশি।
 
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে চলাচল করছে। অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবোঝাই ট্রাক পার করা হচ্ছে। যানবাহনের সিরিয়াল সময়ের সাথে সাথে কমবে বলে আশা করছি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত