ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গাজীপুরে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ৪:৫৫

গাজীপুরে দুটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। কালিয়াকৈর উপজেলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাইমহাটি গ্রামের মৃত অনিল মালাকারের ছেলে গোলাপ মালাকার (৩৫), সিরাজগঞ্জ জেলার সদর থানার চর খোশকাবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আনিসুর রহমান (৪১) এবং টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কাটিয়া গ্রামের মৃত রসিক চন্দ্র দাসের ছেলে সুধীর চন্দ্র দাস (৫৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।

এ ব্যাপারে জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মালেক খসরু খান জানান, দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার