ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ১৭ টন পাট বীজ জব্দ


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ২:৩৪

 যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে মিথ্যা ঘোষণায় আনা ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ৯ মার্চ সোমবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বন্দরের ১৫ নম্বর শেডে অভিযান চালিয়ে পাট বীজের চালান আটক করা হয়। আটককৃত পণ্য চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ভারত থেকে পেট্রাপোল বন্দর দিয়ে ঘাস বীজ ঘোষণায় পণ্য চালানটি প্রবেশ করে বেনাপোল স্থলবন্দরের ১৫ নম্বর শেডে নামানো হয়। বীজের চালানটির আমদানিকারক আরাফাত এন্টারপ্রাইজ এবং ছাড়করণের দায়িত্বে ছিলো কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং ছিল মেসার্স কদর অ্যান্ড কোং,বেনাপোল। গোপন সংবাদেন ভিত্তিতে চালানটির অভিযানটি পরিচালনা করেন বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন।
কাস্টমস জানায়, অত্যন্ত কৌশলে ঘাসের বীজের আড়ালে এই পাট বীজ আমদানি করা হয়েছিল। বর্তমানে সরকার কর্তৃক পাট বীজ আমদানির অনুমোদন না থাকায় এটি আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে গণ্য করা হয়েছে। তাছাড়া এই আমদানিকারক আগেও কোন পণ্য চালান ছাড় করিয়েছে কি তা ক্ষতিয়ে দেখা হবে। একই সাথে মিথ্যা ঘোষণায় দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আবু তালহা জানান, ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাসের বীজ ঘোষণা দিয়ে পণ্য চালানটি আমদানি করা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি পরীক্ষা করে ঘোষণাবহির্ভূত ৫৬৭ বস্তায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক করা হয়েছে।
স্থানীয় আমদানিকারকরা জানান, দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে মিথ্যা ঘোষণায় বিভিন্ন পণ্য আমদানি করে রাতারাতি কোটিপতি বনে যাচ্ছে। বিপরীতে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে প্রতিবছর বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে। গত ৮ মাসে বেনাপোল বন্দরে রাজস্ব ঘাটতি প্রায় ১৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। 
আটক পণ্য চালানের বিষয়ে মেসার্স কদর অ্যান্ড কোং (সিঅ্যান্ডএফ) এজেন্টের মালিক আলী কদরকে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমি অসুস্থ আপনার মাধ্যেমে পন্য চালান আটকের বিষয়টি শুনলাম। তবে পণ্য ছাড়করণের কাজ করে রাজ্জাক। আগেও আমার লাইসেন্সে অনেক বীজ ছাড় করিয়েছে।

 

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি