টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে উত্তেজনা
টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান ঘাটাইল উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে ওই কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। বিকেলে সরকারি জিবিজি কলেজ গেটের সামনে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলার নেতৃত্বে এ সমাবেশ ও বিক্ষোভ করেন তারা।
গত শনিবার রাতে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান ও সদস্য সচিব মাহমুদুল হক শানু।
ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক ও স্থানীয়রা বলেন, ঘাটাইলে বিএনপির দু’টি গ্রুপ রয়েছে। আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির গ্রুপ বিজয় মিছিল ও পদবঞ্চিত সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ গ্রুপ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied