উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব শেখ হাসিনাকে অনুসরণ করে : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিশ্বের সকল দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে। কারণ শেখ হাসিনা সবাইকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। আজ সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন আর গরিবের দেশ নয়, উন্নয়নশীল দেশের তালিকায় লিপিবদ্ধ হয়েছে বাংলাদেশের নাম। দেশে মেট্রোরেলসহ যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন এবং ঘরে ঘরে বিদ্যুৎ, বিভিন্ন ধরনের ভাতার বিষয়টি শেখ হাসিনা ক্ষমতায় না আসলে সম্ভব হতো না।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসেবে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে চলেছেন উল্লেখ করে বলেন, এর অংশ হিসেবে জুড়ী উপজেলার লাঠিটিলায় বঙ্গবন্ধুর নামে সাফারি পার্ক এবং মাধবকুণ্ড জলপ্রপাতে ক্যাবলকার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, মৌলভীবাজার জেলার উন্নয়নের অংশ হিসেবে এক হাজার কোটি টাকা ব্যয়ে মনু নদীর উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ নদী খনন ও তীর বাঁধাই কাজ শুরু হবে। শাহবাজপুর-কুলাউড়া রেললাইনের কাজ চলমান আছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অনেক উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় তিনি মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে উল্লেখ করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন প্রমুখ।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied