মাদরাসা শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও প্রসারে কাজ করেছে সরকার : এম’পি জ্যাকব।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, মাদরাসা শিক্ষার গুনগত মান উন্নয়নে বহুমাত্রিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে আওয়ামিলীগ সরকার৷
রবিবার (২০ জুন) বিকাল ৩ টায় মাদরাসার শিক্ষক- কর্মচারীদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে, উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানমালার মধ্যে অতিথিদের ফুল দিয়ে বরন, সম্মাননা ক্রেস্ট প্রদান, জমিয়তের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় ছিলো উল্লেখ যোগ্য৷ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান৷
চরফ্যাসন উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মূঈনুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, ভোলা জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক উপস্থিত ছিলেন৷ এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা জমিয়তের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন৷
প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মাদরাসা ও ইসলামী শিক্ষার আমূল সংস্কার সাধন করছে৷ জাতীয় শিক্ষানীতিতে মাদরাসা শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি মাদরাসা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ধর্মের সঠিক শিক্ষা শিক্ষার্থীদের দিবেন যাতে তারা পথভ্রষ্ট না হয়। সেই সাথে স্বাধীনতার ইতিহাস ও বাংলাদেশ স্বাধীন করতে বঙ্গবন্ধুর যে অবদান সে সম্পর্কে প্রত্যেক শিক্ষার্থীকে সঠিক এবং পূর্ণাঙ্গ শিক্ষা দিতে হবে৷ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিকে পূর্বের ন্যায় সকল প্রকার সহযোগিতা করার আশ্বাসও দেন এমপি জ্যাকব৷
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী
নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক
Link Copied