শ্রমিক ইউনিয়নের জমি অবৈধভাবে বিক্রি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে সাধারণ শ্রমিকদের মানববন্ধন
লালমনিরহাট জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৪৯৩ এর নামে ক্রয়কৃত প্রস্তাবিত নিজস্ব অফিস নির্মাণাধীন ৮ শতক জমি অবৈধ ভাবে বিক্রি করে অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে লালমনিরহাটের সাধারণ শ্রমিকরা। ১৬ মার্চ (বুধবার) সকালে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাধারণ শ্রমিকরা জানান, শ্রমিকদের তিল তিল করে জমা রাখা টাকায় কল্যাণ ফান্ড গঠন করা হয়েছিলো সেই কল্যাণ ফান্ডের ৩ লাখ ২৫ হাজার টাকায় গত ২৯ সেপ্টেম্বর ২০০৮ তারিখে ৫২০৩/৮ নম্বর কবলা দলিলমুলে কেনা ৮ শতক জমিতে শ্রমিক ফেডারেশনের নিজস্ব ভবন নির্মানের কথা ছিলো।ভবন নির্মানের আগ পর্যন্ত জমি দেখাশুনা ওপরিচালনা করার দায়িত্বে ছিলো তখনকার শ্রমিক ইউনিয়নের কয়েকজন সদস্য। গত ২৩ অক্টোবর ২০১৮ তারিখে ৬১২৮/১৮ এসকে ফিরোজ আজগর মিন্টু দাতা সদস্য হয়ে কয়েকজন স্বার্থপর সদস্যদের সহায়তায় শহরের সাপটানা (যুগীটারী) এলাকার আমান উল্ল্যাহর নিকট ৭ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করে।য়া রেজুলেশন বহির্ভূত।
সাধারণ শ্রমিকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি, শ্রমিক নেতা সিফাত হোসেন মুন্না,শ্রমিক নেতা আনারুল হক দুলু,জাকির হোসেন লাবু,নুরুন্নবী বকুল,আশরাফ হোসেন,মাইক্রো শ্রমিক নেতা আমুনুল ইসলাম আপেল,আদম আলীসহ ২ শতাধিক সাধারণ শ্রমিক। আগামী ২১ মার্চ সভাপতি ও সাধারণ সম্পাদকের ডাকা সাধারণ সভার প্রতিবাদ করেন তারা।
এর আগে জমি বিক্রির অভিযোগ তুলে সাধারণ শ্রমিকদের পক্ষে আনারুল হক দুলু ও সিফাত হোসেন মুন্না বাদি হয়ে মিন্টু এবং মিন্টুকে সহায়তা করায় ৪জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’