ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে আসামীর ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৬-৩-২০২২ বিকাল ৫:১৫
 টাঙ্গাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের সন্তোষ বাগবাড়ী এলকার ফার্নিচার ব্যবসায়ী শামছুল হক হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও গ্রেফতারকৃত আসামী ইয়াছিনের ফাাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। 
১৬ মার্চ বুধবার সকালে সন্তোষ এলাকায় বাজার কমিটির আয়োজনে শামছুল হক হত্যায় গ্রেফতারকৃত আসামীর ফাঁসির দাবিতে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সন্তোষ বাজার কমিটির উপদেষ্ঠা সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, বাজার কমিটির সভাপতি বাবু প্রদিব কুমার ও নিহতের ভাই এডভোকেট শামীম আল মামুন'সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ এবং নিহতের পরিবারের লোকজন। তারা বলেন, পূর্ব শক্রতার জেরে শামছুল হককে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তাই এই হত্যা রহস্য সাত দিনের মধ্যে উদঘাটন করতে হবে এবং গ্রেফতারকৃত আসামীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে। অন্যথায় কঠিন আন্দোলন কর্মসুচীর ঘোষনা দেয়া হবে। এছাড়া আসামীর পরিবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী (অবঃ) মেজর জেনারেল মাহমুদুল হাসানের বাসার কেয়ার টেকার হওয়ায় তার পরিবার উক্ত বাসায় অবস্থান করায় বাসার সামনেও বিক্ষোভ করে এলাকাবাসী। উল্লেখ্য, গত ২৩/০১/২২ইং রাত ১১টার পর থেকে নিখোজ ছিল ব্যাবসায়ী শামছুল হক। পরদিন ২৪/০১/২২ইং সোমবার বিকালে সন্তোষ বক্ষ্যব্যাধি হাসপাতালের সামনের পুকুর থেকে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। ২৫/০১/২২ তারিখ (মঙ্গলবার) রাতেই নিহতের ভাই এডভোকেট মো. শামীম আল মামুন বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার