ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২২ দুপুর ২:৩২
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাঙালির যত অর্জন, সকল অর্জনের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হতো না। তিনি ছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। 
বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 
এমপি শাওন আরও বলেন, জাতির পিতার সারাজীবনের ত্যাগ তিতিক্ষা ও দৃঢ়তার জন্যই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র, সংবিধান ও লাল সবুজের জাতীয় পতাকা।   জাতির পিতার আদর্শ দেশের তরুণ প্রজন্মের জন্য পথপ্রদর্শক। তাঁর অবর্তমানে অসমাপ্ত স্বপ্নগুলো পূরণে নিরলসভাবে কাজ কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
এর আগে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতার জন্মদিনের কেক কাটা, উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মেলা পরিদর্শন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন পরিদর্শন ও স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন সাংসদ নুরন্নবী চোধুরী শাওন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ রাজনৈতিক সামজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত