শাহজাদপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার- এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করে। এদিন সকালে উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ থেকে এক বণার্ঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী ও মহিলা ভাইস-চেয়ারম্যান এলিজা খান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, মুস্তাক আহমেদ প্রমূখ। আলোচনা সভার শুরুতে জন্মদিনের কেক কাটা হয়। এ ছাড়া উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম। অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন