মরা গাছ পথচারীর আতঙ্ক
সাতক্ষীরা জেলা সদর থেকে শুরু করে দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা হয়ে শ্যামনগর উপজেলার সুন্দরবন পর্যন্ত সুদীর্ঘ সড়কের দু’পাশে বৃহদাকারের রেইন ট্রি মারা যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে দেবহাটা উপজেলার বনবিভাগের ফরেস্টার মো. আওছাফুর রহমান বলেন, একধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে গাছগুলো মারা যাচ্ছে। বড় বড় রেইন ট্রি মরার কারণ সম্পর্কে তিনি লিখিতভাবে ডি.এফ.ও-কে জানিয়েছেন বলে জানান। মরা গাছ পথচারীর বিপদের আশঙ্কার কথা বলতে তিনি বলেন, ইতোমধ্যে বেশ কিছু মরা গাছ নিলামে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বে বিচ্ছিন্নভাবে মরা গাছের ডাল ভেঙ্গে পড়ে অঘটনও ঘটেছে। তাই জনসাধারণের জীবন নাশের হুমকি থেকে পরিত্রাণের জন্য দ্রুত মরা গাছগুলো অপসারণ খুবই জরুরি মনে করেন সচেতন মহল। তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বনবিভাগের উদ্ভিদ বিশেষজ্ঞদের বিষয়টি দেখা একান্ত কাম্য। তা না হলে বৃহৎ রেইন ট্রি অকালে মারা গেলে একদিকে যেমন প্রকৃতিক সৌন্দর্য ম্লান হবে অন্যদিকে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে।
সাদিক পলাশ / সাদিক পলাশ
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’