পটুয়াখালীতে নানা আয়োজনে ১৭মার্চ পালিত
বঙ্গবন্ধু‘র জন্ম দিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নানান কর্মসূচি পালন করেছে।
দিবসটি উপলক্ষ্যে ১৭মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে ডিসি স্কয়ার মাঠে প্রতুষ্যে ৩১ বার তোপোধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূয়োদ্বয়ের সাখে সাখে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধাসরকারি, স্বায়িত্ব শাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন, সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ পিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, জাতীয় পর্টি, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় শিশুপরিবার মিলনায়তনে কেক কেটে শিশুদের খাওয়ানো হয়।
বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু‘র জীবন পুস্তক ও চিত্রকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাদযোহর মসজিদে দোয়া এবং সুবিধাজনক সময় মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়।
দিবসটি উপলক্ষ্যে দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু পরিবারের মাঝে উন্নত মানের খাবার এবং মিস্টান্ন বিতরণ করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ আলাউদ্দিন শিশুপার্ক মাঠে মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশুদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে বির্ণিল আতশবাজি প্রদর্শন করা হয়।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied