ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মমত্ববোধের প্রকাশ দেখা যায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ব্যক্তিত্বের প্রকাশে : ড. মো. শাহ্ আজম


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৭-৩-২০২২ বিকাল ৫:৪৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেছেন ‘বঙ্গবন্ধুর শিশুদের প্রতি এই মমত্ববোধের প্রকাশ দেখা যায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ব্যক্তিত্বের প্রকাশে’। ১৭ মার্চ ২০২০ বৃহস্পতিবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে শাহজাদপুর উপজেলা প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. সোহরাব আলী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। শ্রদ্ধাজ্ঞাপন শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১-এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম তিনি আরও বলেন, ১৯২০ সালের এইদিন টুঙ্গিপাড়ার মানুষ যে বিপুল আনন্দে অবগাহন করেছিলেন, সেই আনন্দ আজ উদযাপিত হচ্ছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা বহুদিন এদিনটিকে উদযাপন করতে দেয়নি। তিনি আরও বলেন, বাঙালি, বাংলাদেশ ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা। টুঙ্গিপাড়ার খোকা একদিন যেমন বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন, তেমনি শীঘ্রই তিনি বিশ্ববন্ধু অভিধায় অভিহিত হবেন বলে আমি বিশ্বাস করি। এর কারণ, তিনি গণমানুষের জন্য সংগ্রাম করেছেন। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অপার মমতা ছিল। রোকনুজ্জামান খান দাদাভাই প্রতিষ্ঠিত 'কচি-কাঁচার মেলা' ও কবি হাবিবুর রহমান প্রতিষ্ঠিত 'খেলাঘর' ছিল বঙ্গবন্ধুর প্রিয় সংগঠন। বঙ্গবন্ধু ১৯৭৪  খ্রিষ্টাব্দে শিশু অধিকার প্রতিষ্ঠায় আইন প্রণয়ন করেছিলেন। এর ১৫ বছর পর জাতিসংঘ শিশু অধিকার সনদ স্বাক্ষরিত হয়। বঙ্গবন্ধুর শিশুদের প্রতি এই মমত্ববোধের প্রকাশ দেখা যায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ব্যক্তিত্বের প্রকাশে। আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন