ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ৬৬৩ বস্তা সরকারি কর্মসূচির চাউল উদ্ধার, আটক-১


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৭-৩-২০২২ রাত ১০:৪৮

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে কালোবাজারীর ৬৬৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাউল উদ্ধার'সহ একজন আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে (১৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, সদর থানার করটিয়া বাজারস্থ জমিদার বাড়ির মেইন গেইটের পূর্ব পাশের শরৎ চন্দ্র সূত্রধর এর টিনের গুদাম ঘরের ভিতর অভিযান চালিয়ে কালোবাজারী’র উদ্যেশ্যে রাখা ৬৬৩ বস্তা খাদ্যবান্দব সরকারী চাউল উদ্ধার করা হয়। এসময় করটিয়া (কলেজপাড়া)’র সুবল চন্দ্র সূত্রধর এর ছেলে  শরৎ চন্দ্র সূত্রধর (৬০) কে কালোবাজারী ও মজুদধারীর উদ্দেশ্যে রাখা ৬৬৩ বস্তা চাউল ও নগদ-১৭,০০০ টাকা, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ড সহ হাতেনাতে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক নাম মাত্র ১০ টাকা মূল্যে দরিদ্রদের জন্যে সরবরাহকৃত চাল বেশী মুনাফা লাভের আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে বেশী দামে বিভিন্ন জায়গায় বেশি মুনাফার আশায় বিক্রয় করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫(১)/২৫(২) ধারায় ১টি মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। র‍্যাব টাঙ্গাইল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার