উলিপুরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস/২০২২ ইং যথাযথ মর্যাদায় পালন করা হয়।
বৃহষ্পতিবার (১৭ মার্চ) উপজেলার সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সকাল ৯.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তলন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। উক্ত দিবস উপলক্ষে প্রতিষ্ঠান গুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উদ্ধৃতি, পোষ্টার, চিত্রাংকন, রচনা ও শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন সহ আরও অনেক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে উলিপুর হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ, নুরপুর সংলগ্ন সরকারি প্রার্থমিক বিদ্যালয়, উলিপুর এম এস স্কুল এ্যন্ড কলেজ, উলিপুর গার্লস উচ্চ বিদ্যালয়, উলিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, উলিপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়, তবকপুর উচ্চ বিদ্যালয়, বজরা পূর্বপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, বাকরের হাট উচ্চ বিদ্যালয়, কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়, নাড়িকেল বাড়ি দাখিল মাদ্রাসা, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়, থেতরাই এ জেড কলেজ সহ আরও অনেক প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাক্রমে প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক/শিক্ষার্থী বৃন্দের উপস্থিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেন।
এ বিষয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শাহ মোঃ তারিকুল ইসলাম বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে যথাযথ মর্যাদায় পালন করার নির্দেশ দেয়া হয়েছে। আশা করি সকল প্রতিষ্ঠানে এ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছেন।"
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি