ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৩-২০২২ সকাল ৮:৪০

জলবায়ু ঝুঁকিতে থাকা এক লাখ ৭০ হাজার দরিদ্র মানুষের আয় বাড়াতে বাংলাদেশকে ১২ কোটি ডলার (প্রায় এক হাজার ৩০ কোটি টাকা) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজম্যান্ট প্রজেক্ট’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশকে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, এই ঋণের মূল লক্ষ্য হবে- সেচ নির্ভর কৃষি খাত ও মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বিপুল জনগোষ্ঠীর আয় বাড়ানো।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর দানদান চেইন ওই বিবৃতি খাদ্য উৎপাদনে বাংলাদেশের অর্জনের কথা উল্লেখ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা তুলে ধরেন। বলেন, কৃষিখাতে বাংলাদেশের সফলতার শেকড় অনেক গভীরে। বড় একটি জনসংখ্যা এবং আবাদি জমির স্বল্পতার মধ্যে দেশটির খাদ্য উৎপাদন এমন মাত্রায় রয়েছে, যা বড় একটি অর্জন। কিন্তু জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ার কারণে খাদ্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে।

বিবৃতিতে বিশ্বব্যাংকের এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উন্নত বন্যা ব্যবস্থাপনা, সেচ এবং নালা ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্যশস্য এবং মৎস্য সম্পদের সুরক্ষা দিয়ে বাংলাদেশকে টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়তা করবে।’ এ ক্ষেত্রে বর্ষাকালে অতিরিক্ত পানি ও বর্ষা পরবর্তী সময়ে পানি স্বল্পতা নিয়ন্ত্রণে প্রকল্পটিতে বিশেষ গুরুত্ব দেয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

এতে আরও বলা হয়, প্রকল্পটির মাধ্যমে দরিদ্র ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা সমূহে ১৯টি বন্যা ব্যবস্থাপনা ছাড়াও সেচ ও নিষ্কাশন পরিকল্পনাকে আবারও সচল করা হবে। সেই সঙ্গে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি, ফসলের বৈচিত্র্য ও ফসল তোলার পর সে সবের ব্যবস্থাপনা নিয়ে এক লাখ কৃষককে প্রশিক্ষণও দেওয়া হবে। পাশাপাশি ধান, মাছ ও চিংড়ি চাষ ছাড়াও সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করা হবে এবং স্থানীয় বাজারের উন্নয়নের চেষ্টা করা হবে প্রকল্পটির মাধ্যমে।

বিশ্বব্যাংকের হিসাবে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশে মাছের উৎপাদন প্রায় ৩৭ শতাংশ, সবজি ১০ শতাংশ ও চালের উৎপাদন ৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাবে।

সংস্থাটির ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’ থেকে দেওয়া ওই ঋণ পাঁচ বছরের রেয়াতসহ আগামী ৩৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে বলেও বিশ্ব ব্যাংকের ওই বিবৃতিতে জানানো হয়েছে।

জামান / জামান

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ