ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারেজ জাহাজডুবি, ৭ নাবিক নিখোঁজ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৩-২০২২ দুপুর ১০:৩৯

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পারকি বিচ এলাকায় এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের ৭ নাবিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড। শনিবার ( ১৯ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ।

তিনি জানান, ভোর ৪টার দিকে এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর আসে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ সংলগ্ন এলাকায় ১৩ জন নাবিক নিয়ে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা পাঁচজনকে উদ্ধার করেছি। এছাড়া ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় নিখোঁজ সাতজনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি। 

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবি আলম জানান, এমভি টিটু-১৪ নামে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। জাহাজটি আবুল খায়ের গ্রুপের। জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বন্দরের বহির্নোঙর থেকে মালামাল লোড করে সি-বিচ এলাকার দিকে যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ জানান, এমভি টিটু -১৪ নামে লাইটারেজ  জাহাজটি একটি বালুবাহী বার্জের ধাক্কায় ডুবে গেছে। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। 

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার