ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় বন্যপ্রাণীর ১০ দিনের প্রশিক্ষণে সাংবাদিকদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৯-৩-২০২২ দুপুর ১১:৩২
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১০ দিনব্যাপী বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বুধবার (১৬ মার্চ) কুলাউড়া হর্টিকালচার সেন্টার নার্সারি তত্ত্বাবধায়কের সেমিনার হলে ‘বন্যপ্রাণী আবাসস্থল ও বনভূমি ব্যবস্থাপনা শীর্ষক’ এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।
 
প্রশিক্ষণের আয়োজন করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট (সদর দপ্তর-মৌলভীবাজার)। এতে ফরেস্টার, বন প্রহরী, বন্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবী সদস্য, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিসহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।
 
তবে অভিযোগ উঠেছে, ওই একই বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বনবিভাগের সংশ্লিষ্টরা সম্প্রতি কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এলাকায় কর্মরত সাংবাদিকদের একটি তালিকা প্রস্তুত করেন। ওই প্রশিক্ষণের বিষয়টিও সংশ্লিষ্ট সাংবাদিকদের অবগত করা হয়। 
 
কিন্তু অদৃশ্য কারণে ওই তালিকা থেকে পছন্দের ব্যক্তি রেখে বাকিদের বাদ দেয়া হয়। এতে করে এই তিন উপজেলায় সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ একে দায়সারা প্রশিক্ষণ বলেও অভিহিত করেছেন।
 
জানতে চাইলে  বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী মুঠোফোনে বলেন, আমি কুলাউড়ার সাংবাদিক আজিজুল ও মিন্টু নামে দুইজনকে চিনি। কারণ বিভিন্ন সময় আমাদের ডিপার্টমেন্টের নিউজগুলো তারাই কাভার দেন। সাংবাদিকদের নামের তালিকা প্রস্তুত করতে তাদের দায়িত্ব দেয়া হয়েছিল। সময় স্বল্পতার কারণে তালিকা আর যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। এটা আসলেওই একটা মিসটেক।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী