ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে বইমেলায় গত বছরের তুলনায় বেশি বই বিক্রি


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৯-৩-২০২২ দুপুর ২:০
‘উলিপুরে বইমেলা হোক রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে ২৬তম বইমেলার আজ শেষদিন। গত বছরের তুলনায় এবার অনেক বেশি বইসহ অন্যান্য সামগ্রী বিক্রি হয়েছে। উক্ত বইমেলা ১২ থেকে ১৯ মার্চ পর্যন্ত মোট ৮ দিন চলে।
 
শনিবার (১৯ মার্চ) উলিপুরের ২৬তম বইমেলার শেষদিনে বিভিন্ন স্টলের বই বিক্রতারা বলেন, গত বছরের তুলনায় এবার অনেক বেশি বই বিক্রি করেছি। দর্শকের উপচেপড়া ভিড় ছিল। বই বিক্রেতাদের দেয়া তথ্য মোতাবেক সমাপনীর দিন পর্যন্ত ২০২২ সালের অমর একুশে বইমেলায় প্রায় ১০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। এবারে মেলায় কেবল বাংলা একাডেমির ৪ হাজার ৩০০ বই বিক্রি হয়।

বই বিক্রেতা সাঈদ হোসেন বলেন, এবারের মেলায় ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে আর প্রকাশিত হয়েছে নতুন বই। বইয়ের স্টলগুলোতে দেখা যায়, এবারের মেলায় আবু হেনা মোস্তফা, দেবব্রতা রায়, মনরঞ্জন রায়, মোরশেদুল ইসলাম, মোবাশ্বের আহমেদ বুলবুল, মুকুল রাজ, জেসমিন আক্তার (বৈশাখি), আব্দুস সালামসহ আরো অনেকের মানসম্মত বই প্রকাশিত হয়েছে। নতুন লেখকের বইগুলো পাঠকদের মন কেড়ে নিয়েছে। অনেক বই বিক্রি হয়েছে।

উক্ত বইমেলার আহ্বায়ক রেজোয়ানুল করিম বলেন, গত বছরের তুলনায় এবার উলিপুরে ২৬তম বইমেলায় বই বিক্রেতারা অনেক টাকার বই বিক্রি করেছেন। ক্রেতারাও অনেক বই কিনেছেন। বইমেলায় অনেক দর্শনার্থী ছিল। বই বিক্রেতারা প্রায় ১০ লাখ টাকার বই বিক্রি করেছেন। মেলায় প্রকাশক, পাঠক ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন