রাজবাড়ীতে বাসচাপায় বৃদ্ধ নিহত
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের গড়িয়ানায় বাসচাপায় নগেন্দ্র নাথ প্রামাণিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কালুখালী উপজেলার গড়িয়ানা কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নগেন্দ্র নাথ প্রামাণিক কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের মৃত উপেন্দ্র নাথ প্রামাণিকের ছেলে।
পাংশা হাইওয়ে থানার এসআই মো. সালাউদ্দিন জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী জামান পরিবহন (রাজবাড়ী-ব- ১১-০০৭৫) রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের গড়িয়ানা নামক স্থানে পৌঁছেলে পথচারী নগেন্দ্র নাথ প্রামাণিককে চাপা দেয়। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্বার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাসটিকে আটক করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied