রায়গঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকাসক্ত স্বামীর মারপিটে নারগিস খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী রেজাউল করিমকে (৪০) আটক করেছে পুলিশ। শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার সোনাখাড়া বিলেরপার থেকে লাশ উদ্ধার ও স্বামীকে আটক করা হয়। নিহত নারগিস খাতুন উপজেলার নিমগাছি বিলেরপার গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বিলেরপার গ্রামের মাদকাসক্ত রেজাউল করিম প্রায়ই তার স্ত্রীকে মারপিট করে। শনিবার সকালে বাজারে চা পান করে বাড়ি ফিরে নারগিসকে মারপিট করে গুরুত্বর আহত করে রেজাউল। স্থানীয়রা আহত অবস্থায় নারগিসকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও স্বামীকে আটক করা হয়। নিহতের ৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল
বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা