ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মান্দায় টিসিবির পণ্য পাবে ২১ হাজার পরিবার


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৩-২০২২ বিকাল ৫:২

আসন্ন রমজান উপলক্ষে নওগাঁর মান্দায় ২১ হাজার ৮০৮টি পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চার প্রকার খাদ্যপণ্য পাবে এসব পরিবার। আগামীকাল রোববার থেকে এই খাদ্যপণ্য বিক্রি শুরু হবে।

প্রথম দফায় এসব পণ্যের মধ্যে থাকবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি এবং দ্বিতীয় দফায় এর সাথে যুক্ত হবে ২ কেজি ছোলা।

টিসিবি প্রতি লিটার তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও চিনি ৫৫ টাকা কেজি দরে সরবরাহ করবে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্নবিত্ত মানুষকে অর্থনৈতিক সাশ্রয় দিতে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে সারাদেশের মত মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন এই খাদ্যপণ্য বিক্রি শুরু হবে।

টিসিবির চারজন ডিলারের মাধ্যমে ১৪টি ইউনিয়নে এসব পণ্য সরবরাহ করা হবে। যাতে কোনও রকম অসুবিধা ছাড়াই সুবিধাভোগীদের কাছে ভর্তুকির এসব পণ্য পৌঁছায়। এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কবে কোথায় কখন টিসিবির পণ্য সরবরাহ করা হবে তা ইতোমধ্যে ইউপি চেয়ারম্যানদের জানিয়ে প্রচারণা শুরু করা হয়েছে।

আজ শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু বাক্কার সিদ্দিক এসব তথ্য জানান। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার জাহান, মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মজিদ সম্রাট ও বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ হ্যাপি, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল তুহিন, দপ্তর সম্পাদক রওশন আলম, সদস্য আমজাদ হোসেন, সজীবুর রহমান, মিজানুর রহমানসহ প্রমুখ। 

এমএসএম / জামান

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ