রারেয়া বেওয়ার স্বপ্নের ঘর গড়ে দিল স্বপ্নিল
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের সর্বস্বহারা বিধবা রাবেয়া বেওয়াকে টিনশেড বাড়ি গড়ে দিল সামাজিক সংগঠন স্বপ্নিল। ‘স্বপ্ন নিয়ে লড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্নিল গৃহায়ন প্রকল্পের আওতায় দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে নির্মাণকৃত বাড়িটি রোববার (২০ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে রাবেয়া বেওয়াকে হস্তান্তর করেন স্বপ্নিল সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় স্বপ্নিলের প্রতিষ্ঠাতা বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. ফয়সাল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, স্বপ্নিলের সদস্য আলাউদ্দিন হোসেন, দিনাজপুর প্রতিনিধি আব্দুল ওয়াদুত সোহাগ, মুশফিকুর রহমান পাভেল, শাহাজান আলীসহ গ্রামবাসী জাফর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাড়ি পাওয়া রাবেয়া বেওয়া বলেন, আমার জায়গা-জমি কিছুই ছিল না। আমার কষ্টের জীবনযাপন দেখে স্বপ্নিল নামের একটি সংগঠন আমার ভগ্নিপতির জায়গায় একটি ঘর নির্মাণ করে দেয়। স্বপ্নিলের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
স্বপ্নিলের প্রতিষ্ঠাতা মো. ফয়সাল হক বলেন, ২০২০ সালের ২৬ মার্চ খাবার বিতরণের মধ্যদিয়ে স্বপ্নিলের যাত্রা শুরু হয়। বর্তমানে স্বপ্নিল দেশের বিভিন্ন স্থানে ৫টি ঘর নির্মাণসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে। রাবেয়া বেওয়ার দুর্দশাময় জীবন দেখে আমরা তাকে বাড়ি নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেই।
উল্লেখ্য, রাবেয়া বেওয়ার স্বামী মানিক মিয়া কয়েক বছর পূর্বে ক্যান্সারে মারা যান। স্বামীকে বাঁচানোর প্রয়াসে বাড়ির দেড় শতক ভিটেমাটিসহ সবকিছুই বিক্রি করে দেন রাবেয়া বেওয়া। তবুও পারেননি স্বামীকে বাঁচাতে। সর্বস্বহারা হয়ে ভগ্নিপতির বারান্দায় ঝড়-বৃষ্টি ও তীব্র শীতে রাত কাটাতেন রাবেয়া বেওয়া। বিষয়টি স্বপ্নিলের সদস্যদের চোখে পড়লে তারা তাৎক্ষণিকভাবে রাবেয়া বেওয়াকে তার ভাগ্নিপতির জায়গার ওপর একটি টিনশেড বাড়ি নির্মাণ করে দেয়।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন