ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ৩:১৮

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্নআয়ের ১ কোটি পরিবারের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে শাহজাদপুর উপজেলার ৩০ হাজার ৮৪০ কার্ডধারী উপকারভোগীর মাঝে টিসিবির নির্ধারিত পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ মার্চ) বেলা ১১টায় উপাজেলা প্রসাশনের আয়োজনে গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল ফাজিল মাদ্রাসা প্রঙ্গণে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাছির উদ্দিন, ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, গাড়াদহ ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এদিন গাড়াদহ ইউনিয়নের ডিলার তুল তুল ভ্যারাইটিজ স্টোরের মাধ্যমে ৭০০ কার্ডধারী পরিবারের মাঝে ২ কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৬৫ টাকা) এবং ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা) মূল্যে বিক্রি করা হয়।

জানা যায়, উপজেলার  ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ৩০ হাজার ৮৪০টি পরিবারের মাঝে ১০টি ডিলারের মাধ্যমে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)  পণ্য সরবরাহ করা হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন