ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জনপ্রিয় হয়ে উঠেছে গোয়ালন্দে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ৩:৫৬

গোয়ালন্দে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরে জাতির পিতার ১০২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর ছবির গ্যালারি দেখতে এসে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা জানান এ মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর দিন দিন আমাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। জাদুঘর দেখতে এসে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ, জনপ্রতিনিধিগণ জানান, এ জাদুঘরে আসলে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারি। গোয়ালন্দে কারা কারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সম্পর্কে আমরা জানতে পারি। এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। 

গোয়ালন্দ মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরের পক্ষ থেকে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জাদুঘরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস । তিনি বলেন, হে মুজিব  তোমার ১০২তম জন্মদিন। 

বাংলার স্বাধীনতায় তুমিই ছিলে আমাদের প্রেরণা। তোমাকে  বিনম্র শ্রদ্ধা। বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষে ২০ মার্চ  রোববার সকালে জাদুঘরে থাকা বঙ্গবন্ধুর গ্যালারি দেখতে এসেছে শিশু-কিশোররা এখানে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি দেখতে পেয়ে আনন্দিত হয়েছে শিশু-কিশোররা। 

জানা যায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে দেশের একমাত্র ব্যক্তিগত ‘মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর’ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামে জাদুঘরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস ব্যক্তিগত উদ্যোগে জাদুঘরটি গড়ে তোলেন। ২০০৯ সালের ১৯ মে এর সূচনা হয়। এখানে ঠাঁই পেয়েছে মুক্তিযুদ্ধকালীন দুর্লভ তিন শতাধিক ছবি, বিভিন্ন স্মৃতি স্মারক। এর মধ্যে রাজবাড়ী ও গোয়ালন্দের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযোদ্ধাদের ছবি, মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারকসহ ভারতের কল্যাণী ক্যাম্পের কিছু দুর্লভ ছবি, বঙ্গবন্ধুর মুক্তি সংগ্রামের আহ্বান, পাক সেনাপতির আত্মসমর্পণের ছবি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত