ঝিনাইদহে ফুড সেফটি মুভমেন্টের আলোচনা সভা অনুষ্ঠিত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও নিরাপদ খাদ্য ভাবনা শীর্ষক এক আলোচনা সভা ঝিনাইদহের আহার রেস্টুরেন্টে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ফুড সেফটি মুভমেন্ট ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু।
ফুড সেফটি মুভমেন্টের ঝিনাইদহ জেলা সভাপতি ও ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. নাসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইয়ারুল ইসলাম, ঝিনাইদহ জজকোর্টের জিপি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, স্বেচ্ছাসেবী সংস্থা সিওর নির্বাহী পরিচালক মো. সামছুল আলম, ইউএসএআইডির সিনিয়র ফুড সেফটি স্পেশালিস্ট ইমরুল হাসান, ফুড সেফটি মুভমেন্টের কেন্দ্রীয় মহাসচিব মো. ইউনুছ আলী।
আরো বক্তব্য রাখেন- জোহান এগ্রো ফুড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.গোলাম রসুল, ঝিনাইদহ বিসিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, যশোর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তনুজা রহমান মায়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, সুস্থতার জন্য নিরাপদ খাদ্যের বিকল্প নেই। এজন্য আমাদের সচেতন হতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied