শ্রীপুরে তফসিল গোপন রেখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত করার অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে তফসিল গোপন রেখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত করার অভিযোগ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। এতে ক্ষোভে ফেটে পড়ছে অভিভাবক ও শিক্ষার্থীরা। অসন্তোষের কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক কর্মকর্তার কাছে কয়েকজন অভিভাবক লিখিত অভিযোগ দিয়েছেন।
এরমধ্যেই গতকাল সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগিরসিট উচ্চ বিদ্যালয়ের বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়া কথিত অভিভাবক সদস্যদের নাম ঘোষণা করতে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন। প্রধান শিক্ষকের কক্ষে বসে নাম ঘোষণার পরেই বাইরে আন্দোলনরত অভিভাবক ও শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে থাকে।
এ সময় প্রতিবাদকারীদের থামাতে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় ইউপি সদস্য মোমিন আহমেদের সমর্থকরা। পরে যুবলীগ নেতা শারফুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। অস্থিতিশীল পরিস্থিতি বুঝতে পেরে বিদ্যালয় থেকে সরে পড়েন ওই শিক্ষা কর্মকর্তা।
বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের অভিভাবক জুয়েল রানা জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করা হয়নি। হঠাৎ তারা জানতে পারেন অভিভাবক সদস্যদের শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত করেছেন প্রধান শিক্ষক। এতে রীতিমতো অবাক হয়েছেন সকল অভিভাবক ও শিক্ষার্থীরা।
তবে এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হাই গণ্যমাধ্যমে কথা বলতে না চাইলেও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন জানান, তফসিল জানানোর কথা প্রধান শিক্ষকের। তবে কেন তিনি জানাননি তা তার জানা নেই। এ ঘটনার সরেজমিন তদন্তে এসেছিলেন তিনি। তবে সরে পড়েননি। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার আগেই তিনি বিদায় নিয়ে চলে এসেছিলেন বলে দাবি করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম জানান, মাধ্যমিক কর্মকর্তা ছিলেন নির্বাচনের দায়িত্বে। এখানে কোনো অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
একই কথা জেলা প্রশাসক আনিসুর রহমানের। তিনি জানালেন, প্রশ্নবিদ্ধ কোনো কাজ তার প্রশাসন করতে চায় না। নিরপেক্ষ আচরণের মাধ্যমে সবকিছুর সমাধান করতে চান তিনি।
এমএসএম / জামান
টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত
দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
Link Copied