চৈত্রের ঘন কুয়াশায় দেড় ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
চৈত্রের ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সোমবার )২১ মার্চ) সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় সড়কে সিরিয়ালে আটকে যায় পণ্যবাহী ট্রাক।
ঘাট সূত্রে জানা যায়, সোমবার শেষ রাতে হঠাৎ পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৬টার দিকে কুয়াশার ঘনত্ব অত্যাধিক বেড়ে গেলে দৃষ্টিসীমা শূন্যতে নেমে আসে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মার্কিং বাতি ও বয়া ফেরিচালকদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। ফলে নদীপথে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সরেজমিন সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের সরকারি ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানের দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কপোর্রেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বানিজ্য) প্রফুল্য চৌহান বলেন, সকাল ৬টার দিকে নদীতে হঠাৎ কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমতে থাকায় ধীরে ধীরে ফেরি চলাচল শুরু হয়। এ রুটে পারাপারের জন্য ২০টি ফেরি চলাচল করছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied