ফুলবাড়ীতে ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর ঘণ্টাব্যাপী মানববন্ধন
দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার (২১ মার্চ) ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।নাগরিক উদ্যোগের সহযোগিতায় এবং ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিই আরএম) উদ্যোগে ফুলবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন- উপজেলা শাখা বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিই আরএম) সভাপতি প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক সরকার, প্রচার সম্পাদক রাজেন মার্ডি, অনিল চন্দ্র সরকার প্রমুখ।
৮ দফা দাবির মধ্যে রয়েছে- ১। জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করা, ২। আদম শুমারী ২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করা, ৩। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি করা, ৪। সকল মহানগরী ও পৌরসভা সমূহে দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করা, ৫। পরিচ্ছন্নকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সরবরাহ করা, ৬। সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করা, ৭। সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করা এবং ৮। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিল জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন