ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : আরো ২ মরদেহ উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ১০:৪৪

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চরসৈয়দপুর আল আমিননগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবিতে নিখোঁজ আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত লঞ্চডুবির ঘটনায় মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হলো।

আজ মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টায় শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে ডেমরার বাসিন্দা আব্দুল্লাহ আল জাবেরের (৩০) মরদেহ মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ও ৩ বছরের এক শিশুর মরদেহ বন্দর হরিপুর প্লাওয়ার প্লান্ট থেকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার এসআই হাফিজুর রহমান জানান, লঞ্চডুবির ঘটনার আরো দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া শিশুটির মরদেহ ঘটনাস্থলে আসেনি। ঘটনাস্থলে পৌঁছলে মরদেহটি হস্তান্তর করা হবে।

গত রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯-এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী আফসার উদ্দিন নামে লঞ্চটি ডুবে যায়।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার