ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

লাগাতার সাতবার এমপি নির্বাচিত হওয়ায় মোস্তাফিজুর রহমানকে সম্মাননা প্রদান


আনন্দ গুপ্ত, ফুলবাড়ী photo আনন্দ গুপ্ত, ফুলবাড়ী
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ২:১৫

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে লাগাতার সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজারকে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ মে) বেলা ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের সাংবাদিকরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে ‍এ সম্মাননা প্রদান করেন।

আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। এতে প্রেসক্লাবের কার্যকরী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু। এছাড়াও বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কার্যনির্বাহী সদস্য দৈনিক দেশ মার প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত প্রমুখ।

উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান, দফতর সম্পাদক আল আমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা সম্পাদক প্রভাষক আফরোজ জাহান, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম, আল মামুন, সদস্য মোস্তাক আহম্মদ, ধীমান চন্দ্র সাহা, মোকাররম হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মতিন, সোহাগ কিবরিয়া প্রমুখ।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ