ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে ঠিকাদার সমিতির মানববন্ধন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ২:২০
সম্প্রতি প্রধানমন্ত্রীর দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করতে একটি কুচক্রী মহল সিন্ডিকেট তৈরি করে ষড়যন্ত্রমূলক নির্মাণসামগ্রীর অস্বভাবিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে ঠিকাদার সমিতি মানববন্ধন করেছে। সেই সাথে নির্মাণসামগ্রীর দাম নিয়ন্ত্রণ না করা হলে ঠিকাদাররা তাদের সমস্ত কাজ বন্ধ রাখবেন বলেও মানববন্ধনের মাধ্যমেই জানান তারা। মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে লালমনিরহাট ঠিকাদার সমিতির আয়োজনে ও জেলার সর্বস্তরের ঠিকাদারদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করতে একটি কুচক্রী মহল সিন্ডিকেট তৈরি করে ষড়যন্ত্রমূলক নির্মাণসামগ্রীর দাম অস্বভাবিকভাবে বৃদ্ধি করেছে। ফলে ইতোমধ্যে অনেক উন্নয়নকাজ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসব নির্মাণসামগ্রীর যে রেট দেয়া হয়েছে, বর্তমান বাজারদর ওই রেট থেকে অনেক বেশি রয়েছে। এছাড়া অস্বাভাবিকভাবে নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধিতে পূর্বের ক্রয়কৃত মালামাল ডেলিভারি না দিয়ে কোম্পানি ঠিকাদারদের টাকা ফেরত দিচ্ছে। এতে দোকানদার ও কোম্পানির এজেন্টদের সাথে ঠিকাদারদের সম্পর্ক খারাপ হচ্ছে।
 
বক্তরা আরো বলেন, ঠিকাদাররা সরকারের উন্নয়ন সহযোগী। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ঠিকাদারদের পাশাপাশি জনগণের একটি বড় অংশ জড়িত। তাছাড়া এই সেক্টর থেকে ঠিকাদাররা সরকারকে কোটি কোটি টাকা ভ্যাট ও ট্যাক্স প্রদান করে আসছেন। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে অনেক ঠিকাদার আজ রাস্তায় নেমেছেন। তাই নির্মাণসামগ্রীর মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এসব কুচক্রী মহলের সিন্ডিকেট ভেঙে দিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ঠিকাদাররা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
 
ঠিকাদারদের ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলা ঠিকাদার সমিতির আহ্বায়ক ও সিনিয়র ঠিকাদার কাজী নজরুল ইসলাম তপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমিতির যুগ্ম-আহ্বায়ক বদরুজ্জামান প্লাবন, মতিয়ার রহমান মতি, সমিতির সদস্য ঠিকাদার সবুজ, ঠিকাদার সহিদুল ইসলাম, ঠিকাদার রফিকুল ইসলাম রিপন প্রমুখ। 
 
এ সময় মের্সাস সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন মিয়া, ফাহিম এন্টারপ্রাইজের ফিরোজ মাহমুদ, মের্সাস আব্দুল হাকিমের স্বত্বাধিকারী আব্দুল হাকিম, ঠিকাদার মো. কিসমত আলী, ঠিকাদার রাশেদুজ্জামান রোমান, ঠিকাদার রাশেদুল ইসলাম, ঠিকাদার বাবুসহ শতাধিক ঠিকাদার ও সহযোগী ঠিকাদার উপস্থিত ছিলেন।
 
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন লালমনিরহাট ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার