ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাঙ্গামাটিতে দুই গ্রুপের গুলিবিনিময়, প্রাণহানির খবর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৩-২০২২ বিকাল ৫:১৬

পার্বত্য রাঙ্গামাটিতে সশস্ত্র দুই গ্রুপের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার গাইন্দ্যা ইউনিয়নের মধ্যবর্তী নতুন কেঁচিপাড়া এলাকায় গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে।

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও মগ লিবারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের টাইঙ্গাপাড়া থেকে মগ লিবারেশন পার্টির ১২ থেকে ১৫ জনের একটি দল সীমান্তবর্তী রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় যাচ্ছিল। পথে রাজস্থলীর গাইন্ধা ইউনিয়নের বালুমুড়া সড়কের কেঁচিপাড়া এলাকায় জনসংহতি সমিতির একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এতে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

রাজবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্যঅং প্রু বলেন, গুলির শব্দ শোনা গেছে রাজবিলা-রাজস্থলী সীমান্তবর্তী এলাকায়। এ ঘটনায় তিনজনের মরদেহ পড়ে থাকার খবর শুনেছি।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলেন, ঘটনাস্থলটি রাঙ্গামাটি জেলার খুবই দুর্গম একটি এলাকা। ঘটনার খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিকেল ৪টা পর্যন্তও তারা সেখানে পৌঁছাতে পারেননি বলে জেনেছি।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনিও তিনটি মরদেহ পড়ে থাকার খবর শুনেছেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার