ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে জয়বাংলা উৎসব উপলক্ষে গনসংবর্ধনা


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ১১:১৩

ঢাকার দোহার উপজেলায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জয়বাংলা উৎসবের আয়োজন করা হয়।  সেই সাথে প্রস্তাবক হিসেবে দোহার-নবাবগঞ্জের লাখো জনতা সালমান এফ রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

১৯৭১ সালের ৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দি উদ্যানে প্রায় ১০ লক্ষ জনতার সামনে একটি ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। বক্তব্য শেষে বঙ্গবন্ধুর বলা জয়বাংলা স্লোগান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান জাতীয় সংসদে জাতীয় স্লোগান করার প্রস্তাব রাখেন। তারই ধারাবাহিকতায়

মঙ্গলবার (২২ মার্চ) দোহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জয়বাংলা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়বাংলা উৎসব ও সংবর্ধনাকে কেন্দ্র করে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরাসহ সংবর্ধনা অনুষ্ঠান যোগ দান করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনে এমপি সালমান এফ রহমান। স্বাগত বক্তব্য  রাখেন দোহার উপজেলায় চেয়ারম্যান আলমগীর হোসেন। 

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, 
আমি সংসদে বলেছিলাম জয়বাংলা শুধু আমরাই বলি অন্যরা বলে না। তাই আমি সংসদের স্পিকারের কাছে দাবি জানিয়ে ছিলাম জয়বাংলাকে জাতীয় স্লোগান করার জন্য।  মন্ত্রী পরিষদে এটা অনুমোদন দেওয়া হয় তাই এটি এখন জাতীয় স্লোগান।

সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (কনসার্ট) পরিবেশন করেন  বাউল সম্রাজ্ঞী মমতাজ বেগম, নগর বাউল জেমস, গানবাংলা চ্যানেলের কর্ণদ্বার কৌশিক হোসেন তাপসসহ আরো অনেকে।

জয়বাংলাকে জাতীয় স্লোগান করায় দোহার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজব মোল্লা বলেন, জয়বাংলা আমাদের হৃদয়ের স্লোগান। এই স্লোগান আজ সকলের মুখে মুখে। আমরা আজ অনেক খুশি। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানকে দোহার উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে ধন্যবাদ জানাচ্ছি।

অন্যদিকে ২৩ মার্চ বুধবার নবাবগঞ্জ উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জয় বাংলাকে জাতীয় স্লোগান করায় জয় বাংলা উৎসব অনুষ্ঠিত হবে। সেই সাথে প্রস্তাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপিকে গণসংবর্ধানা দিবেন নবাবগঞ্জ বাসী। জয়বাংলা উৎসবকে কেন্দ্র করে থাকবে চোখ ধাধানো আতসবাজি। মঞ্চ মাতাবেন বাউল সম্রাজ্ঞী মমতাজ বেগম, নগর বাউল জেমস, গানবাংলা চ্যানেলের কর্ণদ্বার কৌশিক হোসেন তাপসসহ আরো অনেকে।

জয়বাংলাকে জাতীয় স্লোগান করায় নবাবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মো. আবু বকর সিদ্দিকী জানান, আমাদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর ঘুচলো। জয়বাংলা এখন সকলের স্লোগান। জাতীয় সংসদে আমাদের সাংসদ প্রস্তাব রাখায় আজ জয়বাংলা জাতীয় স্লোগান। কে কত বেশি খুশি হয়েছে জানি না, তবে আমরা যারা মুক্তিযোদ্ধারা আছি তারা সবচেয়ে বেশি খুশি। কারণ জয়বাংলা বলেই যুদ্ধ শুরু করেছি এবং জয়বাংলা বলেই যুদ্ধ শেষ করেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক দায়রা জর্জ আইজিয়ার খান আবদুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন,দোহার- নবাবগঞ্জে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন