একজন মুক্তিযোদ্ধা পরিবারের আহাজারি
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৩নং পান্তাপাড়া ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ওমেদ আলী ওরফে ওমর আলী। তিনি ১৯৬৩ সালে পাকিস্তানের সময় আনসার বাহিনীতে যোগদান করে নিয়মিত চাকরি করে আসছিলেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধা আনসার কমান্ডার শফি উদ্দিন ( মুক্তিযোদ্ধা গেজেট নং ২১২৪) ও বীর মুক্তিযোদ্ধা আনসার কমান্ডার আব্দুল কাদেরের নের্তৃত্বে বিষয়খালি পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধে ও বিভিন্ন জায়গায় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন।
তারই বড় ছেলে মোঃ রসুল হোসাইন তার পরিবারের কষ্টের কথা গুলো তার ফেসবুক প্রোফাইল এ পোষ্ট করেন। নিচে তা হুবহু তুলে ধরা হলো-
মাননীয় প্রধানমন্ত্রী ও ঝিনাইদহ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি । চারটি গরীব অসহায় পরিবারের বাড়ি থেকে বাহির হওয়ার কোন রাস্তাঘাট নেই। বাড়ির সামনে ১২০ ফুট দুরে সরকারি পিচ ঢালাই মেইন রোড।আগে চলাচল করার ও মাঠের কৃষি ফসল আনার জন্য বৃটিশ সরকারের আমল থেকে গরুর গাড়ীর রাস্তাঘাট ছিল। কিন্তু দীর্ঘদিন যাবত, জনাব মোঃ ওমেদ আলীর বাড়ির সামনের প্রতিবেশী , মোঃ স্বপন বেপারি পিতা মৃত আলী আহামমদ বেপারি ও মোছাঃ রহিমা খাতুন পিতা মৃত বেলায়েত হোসেন বেপারি, তাদের নিকট আত্নীয় বি এন পির নেতা মোঃ আব্দুস ছাত্তার মেম্বার এর নির্দেশে ,মোঃ ওমেদ আলীর চলাচল এর গরুর গাড়ীর রাস্তাটি বন্ধ করে দেয় । এবং ওমেদ আলীর বাড়ির চারটি পরিবারের লোকজন কঠিন সমস্যার সম্মুখীন হন। এবং ওমেদ আলী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি অনেক চেষ্টা করার পরও মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হতে পারেন নাই। ওমেদ আলী বাংলাদেশের বিভিন্ন যায়গায় সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ওমেদ আলী একজন সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওমেদ আলীর, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন । তার বাড়ির সামনে সরকারি রাস্তাঘাটের সু ব্যবস্থা করে দেন এবং বীর মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত যেন করা হয়।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন