ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ফুলছড়িতে ভোগদখলীয় জমি অবৈধভাবে দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ১১:১৮

গাইবান্ধার ফুলছড়িতে ক্রয়কৃত ভোগদখলীয় জমিতে অবৈধভাবে দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বুধবার (২৩ মার্চ) সকালে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, আমরা কয়েক বছর আগে উদাখালী ইউনিয়নের ছালুয়া মৌজার থানা সড়ক সংলগ্ন ৯৬০ দাগে বৈধ মালিকের কাছ থেকে ৭ শতক জমি ক্রয় করি। জমি ক্রয়ের পর থেকে উক্ত জমি ভোগদখল করে আসছি। জনৈক মুক্তা বেগম ও তার সহযোগী কিছু দুষ্কৃতকারী উক্ত জমি অবৈধভাবে দখলের পায়তারা করছে। জমির মালিকানা বিষয়ে বিভিন্ন সময়ে সালিশী বৈঠকে মুক্তা বেগমকে তার দাবির স্বপক্ষে কাগজপত্র দেখানোর কথা বলা হলেও তিনি তা দেখাতে ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি মুক্তা বেগম ও তার সহযোগী কিছু দুষ্কৃতকারী আমাদের দখলীয় জমিটিতে অনধিকার প্রবেশ করে দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ২১ মার্চ মুক্তা বেগম কিছু লোককে দিয়ে মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে আমার বাবাকে জড়িয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও গালিগালাজ করে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে আমাদের পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আব্দুল্লাহ আল মামুনের বাবা আফতার হোসেন, ইমান আলী, আয়নাল হক, লাল মিয়া, ইয়াছিন আলীসহ ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

এমএসএম / এমএসএম

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন

মনপুরায় বাজার-খাল উন্মুক্তের সুফল থেকে বঞ্চিত সাধারণ মানুষ

হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন হলো রায়পুরের হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যাকে

বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক এক ক্যান্সার আক্রান্ত রোগী হাতে আর্থিক সহায়তা প্রদান

রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ধর্মীয় শিক্ষার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. লিটন এমপি

বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ