বিলুপ্তপ্রায় বাংলার অন্যতম ফসল যব
বিলুপ্তপ্রায় বাংলার অন্যতম একটি ফসল যব। সুন্দর সুফলা প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই বাংলায় অতিপ্রাচীন রবি মৌসুমের ফসল যব। অতীত কালে যবের অনেক চাহিদা ছিল। আগে যবের ছাতুর চাহিদা থাকলেও বর্তমান খুব একটা দেখা মেলে না। অতীতে বাংলার ফসলের মধ্যে জোয়ার, বাজরা, চীনা, ভুরা, কাউন, যব, কমবেশি দেখা যেত। এখন সেসব ফসল খুব একটা দেখা যায় না। যবের ছাতু অতি পুষ্টিকর খাদ্য।
গোয়ালন্দ উপজেলার উজানচর, দৌলতদিয়া, ছোট ভকলা ও দেবগ্রাম ইউনিয়নে চাষিরা কম-বেশি যবের চাষ করছেন। উজানচর গফুর মাতবর পাড়ার কৃষক সোনামউদ্দি বলেন, অতীতে গমের পাশাপাশি যবের চাষ করা হতো কিছু সময়ের জন্য খাদ্যর চাহিদা মেটানোর জন্য। মনছেরপাড়া গ্রামের হাবিব শেখ বলেন, আমি ৮ কাঠা জমিতে যব চাষ করেছি গরুর খাদ্যর জন্য।
দেবগ্রাম চর কাওজানী এলাকার কৃষক আমেদ আলী, রশিদ কাজী বলেন, বর্তমান খেসারি কালাইয়ের মধ্যে হালকা করে যবের বীজ ছিটিয়ে দেয়া হয় গোখাদ্য হিসেবে। এখন যব গবাদিপশুর খাদ্যর জন্য চাষ করা হয়।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনউজ্জামান বলেন, আগের মতো এখন কৃষকরা যবের চাষ করেন না।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী মিয়া জানান, এ বছর গোয়ালন্দ উপজেলায় ১০ হেক্টর জমিতে যবের চাষ হয়েছে। সকল কৃষককে যবের পূষ্টিগুণ সম্পর্কে যদি ধারণা দেয়া হতো, তাহলে যব চাষের প্রতি তাদের আগ্রহ বাড়ত।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান